1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার চেয়ারম্যান মোশারফ হত্যা মামলা: ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, পোস্টারিং কালিগঞ্জে মহিলা মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে তোলপাড় পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত।

টিম চ্যাম্পিয়নশিপ ২০২৬: সাতক্ষীরা নাইট রাইডার্সের শিরোপা জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

টিম চ্যাম্পিয়নশিপ ২০২৬: সাতক্ষীরা নাইট রাইডার্সের শিরোপা জয়
প্রতিবেদক: আতাউর রহমান
ইউনাইটেড চেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত টিম চ্যাম্পিয়নশিপ ২০২৬ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাতক্ষীরা নাইট রাইডার্স। জমজমাট এই প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে কালিগঞ্জ সুপার স্টার দল।
প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় কালিগঞ্জ উপজেলার ১ নং কালিগঞ্জ সদর সরকারি প্রাইমারি স্কুলে। এ টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হলো— সাতক্ষীরা নাইট রাইডার্স, শ্যামনগর টাইগার্স, আশাশুনি কিংস, সাতক্ষীরা এক্সপ্রেস, কালিগঞ্জ সুপার কিংস এবং কালিগঞ্জ সুপার স্টার।
খেলার উদ্বোধন ও সভাপতিত্ব করেন জনাব তৌকির আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (কালিগঞ্জ) এবং ইউনাইটেড চেস ক্লাবের সভাপতি। তার সভাপতিত্বে পুরো প্রতিযোগিতা সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
চূড়ান্ত রাউন্ডে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সাতক্ষীরা নাইট রাইডার্স শিরোপা নিশ্চিত করে। অন্যদিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে কালিগঞ্জ সুপার স্টার রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
আয়োজকরা জানান, এ ধরনের টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ে দাবা খেলাকে আরও জনপ্রিয় করে তুলবে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT