ডুমুরিয়ার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ধানের শীষের প্রার্থী আলী আসগর লবীর মতবিনিময়
শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে খুলনা ৫ডুমুরিয়া ফুলতলা আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবীর মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ৪ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা ৭টায় ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে দ্বিতীয় তালায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য বিএনপি’র নেতা ধানের শীষের পদপ্রার্থী মোহাম্মদ আলী আসগর লবী।
এ সময় তিনি বলেন, সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করব। ডুমুরিয়া প্রেস ক্লাবের বিল্ডিং নির্মাণ, ডুমুরিয়া উপজেলাকে পৌরসভা করার চেষ্টা করব। সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব।তিনি বলেন আমাদের ডুমুরিয়ায় জলাব্ধতা
রাস্তা ঘাটের করুন অবস্হা কৃষ্ণ নগর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র প্রধান শিক্ষিকা লুৎফুন নাহার ৫/৬টি ছেলেদের সেলুনে নিয়ে মাথা চুল ফেলে দিয়াছেন।
এক বছরের মধ্যে ডুমুরিয়া মডেল ডুমুরিয়া বানিয়ে দিবে। আপনারা আমার সাথে থাকেন তাহা হলে, ডুমুরিয়ায় সবকিছু হয়ে যাবে ইনশাআল্লাহ ।
আরোও বক্তব্য রাখেন, ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
খুলনা ৫আসনের ডুমুরিয়া ফুলতলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়নকারী ইবাদুল হক রুবাইয়েত, ডুমুরিয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বিএনপির সাবেক সভাপতি মোল্লা মোশাররফ হোসেন মফিজ,
এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন খুলনা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ বদরুজ্জামান বাবলু, বিএনপির নেতা গাজী আব্দুল হালিম, এ্যাডভোকেট মনিনুর রহমান নয়ন,সহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেখ মাহতাব হোসেন।
ডুমুরিয়া খুলনা।
মোবাইল নাম্বার ০১৭১১৩৬৪৪৩১