1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ তাপপ্রবাহে স্তব্ধ দক্ষিণ অঞ্চল: ডুমুরিয়ায় জনজীবন ও কৃষিতে বড় সংকট সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে লোহার গেট কেটে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট কালিগঞ্জে সু-সন্তান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় আচরণ বিধিমালা প্রতিপালন বিষয়ে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় আচরণ বিধিমালা প্রতিপালন বিষয়ে মতবিনিময় সভা
সাতক্ষীরা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীদের সঙ্গে নির্বাচন আচরণ বিধিমালা-২০২৫ প্রতিপালন বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মিসেস আফরোজা আখতার-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক ও সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম। এসময় তিনি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক প্রস্তুতির কথা তুলে ধরেন এবং আচরণ বিধিমালা কঠোরভাবে প্রতিপালনের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল জনাব চৌধুরী নাবিদ রিফাত মনজুর, পিএসসি, ব্যাটেলিয়ন কমান্ডার (৩৭ বিজিবি), সাতক্ষীরা এবং লেফটেন্যান্ট কর্নেল জনাব কাজী আশিকুর রহমান, ব্যাটেলিয়ন কমান্ডার (৩৩ বিজিবি), সাতক্ষীরা।
এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নির্বাচন আচরণ বিধিমালা-২০২৫ অনুসরণ করে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়।
সভাটি মুক্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়, যেখানে রাজনৈতিক দল ও প্রার্থীদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাব উত্থাপন করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT