1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারকের খপ্পরে পরে সর্বশান্ত ৩ পরিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ৯নং গন্ডামারা ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও পরীক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান ‎ চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি। ‎​সোনাতলায় মেলার ডাক ঘিরে বিএনপির দু’গ্রুপে উত্তেজনা, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না থাকলে অবাধ নির্বাচন সম্ভব নয়—মত নেতৃবৃন্দের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে
জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত
‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না থাকলে অবাধ নির্বাচন সম্ভব নয়—মত নেতৃবৃন্দের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম। কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম বৈঠক পরিচালনা করেন। এতে কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটির সদস্য মাওলানা আ ফ ম আবদুস সাত্তারের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু হয়। পরে উদ্বোধনী বক্তব্য দেন কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনার কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে একাধিক সাব-কমিটি গঠন করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। একই সঙ্গে কমিটির কার্যক্রম জোরদার করতে আরও কয়েকজন নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিদ্যমান নেই। এ অবস্থায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।
বক্তারা আরও বলেন, দেশবাসী এখনো ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার পায়নি। দেশে সন্ত্রাস দমনে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই; বরং মানুষ হত্যার ঘটনা অব্যাহত রয়েছে। অথচ অবৈধ অস্ত্র উদ্ধারে উল্লেখযোগ্য কোনো সাফল্য লক্ষ্য করা যাচ্ছে না।
বৈঠকে নেতৃবৃন্দ অভিযোগ করেন, সাম্প্রতিক কিছু ঘটনায় প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং প্রশাসন একটি পক্ষের দিকে ঝুঁকে পড়ছে—যা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের প্রবণতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT