1. admin@satkhira24tv.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর নড়াইলে চৈত্র সংক্রান্তিতে শিবের আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত বীরগঞ্জে ৩ টি রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করলেন_ এমপি মনজুরুল ইসলাম. পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মিলনমেলা: এমপি লবী কালিগঞ্জ উপজেলা জুড়ে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ পালিত কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ আমতলীতে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন নড়াইলের লোহাগড়ায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম তথ্য গোপন অনুদানের ৬০টি গরু গেল কোথায়

দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা
দিনাজপুর প্রতিনিধি:
পরিবেশ সুরক্ষা ও পরিবেশ আইন বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরে যৌথ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি অবৈধ ও পরিবেশদূষণকারী ইটভাটাকে মোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) দিনাজপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্সবিহীনভাবে ইট উৎপাদন, নির্ধারিত মানদণ্ড লঙ্ঘন এবং পরিবেশ দূষণের অভিযোগে এসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযুক্ত ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে পরিবেশ আইন অমান্য করে কার্যক্রম চালিয়ে আসছিল। অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী প্রত্যেক ভাটাকে জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধ ইটভাটা মালিকদের দ্রুত আইনানুগ অনুমোদন গ্রহণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দেন। একই সঙ্গে পরিবেশের ক্ষতি হয়—এমন কার্যক্রম বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, দিনাজপুর জেলায় পরিবেশ রক্ষায় নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হবে, যাতে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষিত থাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT