1. admin@satkhira24tv.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি। ‎​সোনাতলায় মেলার ডাক ঘিরে বিএনপির দু’গ্রুপে উত্তেজনা, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল

দুই ঘণ্টার ব্যবধানে একই গ্রামে দু’জনের মৃত্যু, একসঙ্গে জানাজা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

দুই ঘণ্টার ব্যবধানে একই গ্রামে দু’জনের মৃত্যু, একসঙ্গে জানাজা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে এক পুরুষ ও এক নারীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) যোহর নামাজ শেষে বালিয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে তাঁদের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে বালিয়াপুর গ্রামের বাসিন্দা রজব আলী গাজী (৬৫) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। তিনি মৃত তরফ আলী গাজীর ছেলে।
একই গ্রামের আরেক বাসিন্দা রিজিয়া বেগম (৬০), স্বামী ইজ্জত আলী গাজী, দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন। শুক্রবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তিনিও মৃত্যুবরণ করেন।
দুই ঘণ্টার ব্যবধানে একই গ্রামের দুইজনের মৃত্যুতে শোকাহত হয়ে পড়ে এলাকাবাসী। শনিবার যোহর নামাজ শেষে বালিয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে মরহুম রজব আলী গাজী ও মরহুমা রিজিয়া বেগমের জানাজা নামাজ একসঙ্গে অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন গ্রামের কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ সাকিব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শোভনালী ইউনিয়ন আমির মাওলানা জিয়াউর রহমান, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম গাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজায় বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT