1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি। ‎​সোনাতলায় মেলার ডাক ঘিরে বিএনপির দু’গ্রুপে উত্তেজনা, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল

দেশ গঠনে সোনার মানুষ প্রয়োজন, সৎ নেতৃত্ব ছাড়া উন্নয়ন সম্ভব নয় : মুহাদ্দিস রবিউল বাশার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

দেশ গঠনে সোনার মানুষ প্রয়োজন, সৎ নেতৃত্ব ছাড়া উন্নয়ন সম্ভব নয় : মুহাদ্দিস রবিউল বাশার
সাতক্ষীরা প্রতিনিধি :
দেশ গঠনে সোনার মানুষ প্রয়োজন, সোনার মানুষ ছাড়া কখনোই একটি জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়—এমন মন্তব্য করেছেন সাতক্ষীরা-৩ আসনের ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ও বুধহাটা ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের বর্তমান অবস্থার পরিবর্তন আনতে হলে দুর্নীতি, চাঁদাবাজি, ঘের দখল, বাড়ি দখল ও সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। সৎ মানুষ ছাড়া দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব নয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি উদাহরণ টেনে বলেন, ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে জামায়াতে ইসলামী’র সাবেক আমীর শহীদ মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তাদের অধীনে থাকা দুটি মন্ত্রণালয় সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত ছিল, একটি টাকাও দুর্নীতি হয়নি।
তিনি আরও বলেন, বর্তমানে উন্নয়নের নামে সরকারি বরাদ্দের মাত্র এক দশমাংশও জনগণের কল্যাণে ব্যবহার হয় না। আমরা ইনশাল্লাহ ক্ষমতায় গেলে জনগণের একটি টাকাও আত্মসাৎ করব না। আমাদের লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা।
গণসংযোগের অংশ হিসেবে সকালে তিনি শোভনালী ইউনিয়নের পূর্ব কামালকাঠি বাসন্তী মন্দির, শোভনালী ঘোষপাড়া মন্দির এবং জদ্দা তরুণ সংঘ আয়োজিত বাণী অর্চনা অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিকেলে তিনি বুধহাটা বাজারে ব্যাপক গণসংযোগ করেন।
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আবসার মুর্তাজা, সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল বারী, জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, বুধহাটা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল ওয়াদুদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি ইয়াসিনুর রহমান, মোখলেসুর রহমান, শোভনালী ইউনিয়ন সেক্রেটারি দেছের আলী, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আজহারুল ইসলাম, প্রভাষক দীপক কুমার মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT