1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ তাপপ্রবাহে স্তব্ধ দক্ষিণ অঞ্চল: ডুমুরিয়ায় জনজীবন ও কৃষিতে বড় সংকট সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে লোহার গেট কেটে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট কালিগঞ্জে সু-সন্তান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

দৈনিক যশোর বার্তার বার্ষিক মিলনমেলায় সেরা সাংবাদিক নির্বাচিত শেখ মাহতাব হোসেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

দৈনিক যশোর বার্তার বার্ষিক মিলনমেলায় সেরা সাংবাদিক নির্বাচিত শেখ মাহতাব হোসেন
যশোর প্রতিনিধি :
উৎসবমুখর পরিবেশে দৈনিক যশোর বার্তা পত্রিকার বার্ষিক মিলনমেলা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। ফুলের রাজধানী হিসেবে খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী পানিসারা মোড়ে শুক্রবার দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়।
মিলনমেলাকে কেন্দ্র করে দৈনিক যশোর বার্তা পত্রিকার সাংবাদিক, জেলা ও উপজেলা প্রতিনিধি, আমন্ত্রিত অতিথি এবং শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে পরিণত হয়।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস. এম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজ-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং দৈনিক যশোর বার্তা’র নির্বাহী সম্পাদক শেখ দিনু আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, যশোর জেলা মুদ্রণ শিল্প সমিতির সহ-সভাপতি শরিফুল ইসলাম, যশোর আধুনিক হাসপাতাল (প্রা.) লি.-এর চেয়ারম্যান লিয়াকত আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন এবং স্থানীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।
শুভেচ্ছা বক্তব্য শেষে প্রধান অতিথি জাহিদ হাসান টুকুন দৈনিক যশোর বার্তায় সাংবাদিকতায় গত এক বছরে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিষয়ভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সাংবাদিক ও প্রতিনিধিদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
এতে সেরা সাংবাদিক হিসেবে নির্বাচিত হন বিশেষ প্রতিনিধি শেখ মাহতাব হোসেন। অন্যান্যদের মধ্যে পুরস্কারপ্রাপ্তরা হলেন— বিশেষ প্রতিবেদক মালিকুজ্জামান কাকা, বিশেষ প্রতিবেদক আব্দুস সাত্তার কিনে, দুর্নীতি বিষয়ক রিপোর্টিংয়ে সাতক্ষীরা ব্যুরো প্রধান মোহাম্মদ মুজাহিদ, প্রধান প্রতিবেদক কল্যাণ রায় জয়ন্ত, নিজস্ব প্রতিবেদক মোল্যা অবায়দুর রহমান, সাধারণ বিভাগে ঝিনাইদহ জেলা প্রতিনিধি শাহানুর আলম, খুলনা ব্যুরো প্রধান এস. এম জসিম উদ্দিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি কে. এম ইদ্রিস আলী, সেরা আলোকচিত্রী সানোয়ার আলম সানু।
এছাড়াও সেরা বিজ্ঞাপনদাতা (সরকারি) হিসেবে সাইফুল ইসলাম, সেরা বিজ্ঞাপনদাতা (বেসরকারি) হিসেবে মোহাম্মদ মুজাহিদ, মোহাম্মদপুর (মাগুরা) প্রতিনিধি সাদ্দাম হোসেন ও মনিরামপুর (যশোর) প্রতিনিধি এস. এম তাজাম্মুল হোসেন সম্মাননা লাভ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে মিলনমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত বন্ধন সুদৃঢ় করতেই এ ধরনের মিলনমেলার আয়োজন করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এ মিলনমেলায় খুলনা বিভাগের ১০টি জেলার জেলা ও উপজেলা প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT