1. admin@satkhira24tv.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর নড়াইলে চৈত্র সংক্রান্তিতে শিবের আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত বীরগঞ্জে ৩ টি রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করলেন_ এমপি মনজুরুল ইসলাম. পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মিলনমেলা: এমপি লবী কালিগঞ্জ উপজেলা জুড়ে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ পালিত কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ আমতলীতে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন নড়াইলের লোহাগড়ায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম তথ্য গোপন অনুদানের ৬০টি গরু গেল কোথায়

নড়াইলের লোহাগড়া নাতিকে স্কুলে দিয়ে ফিরছিলেন বাড়িতে, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নড়াইলের লোহাগড়া নাতিকে স্কুলে দিয়ে ফিরছিলেন বাড়িতে, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের লোহাগড়া নাতিকে স্কুলে দিয়ে ফিরছিলেন বাড়িতে, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
নড়াইলের লোহাগড়া উপজেলায় নাতিকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে ফেরার সময় ট্রেনের নিচে কাটা পড়ে আকরাম মোল্যা (৬০) এক ব্যক্তির নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালের দিকে উপজেলার লোহাগড়া ইউনিয়নের পূর্ব চর-কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকরাম মোল্যা উপজেলার চর-বকজুড়ি গ্রামের মৃত খালেক মোল্যার ছেলে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আকরাম মোল্যা নামে ওই ব্যক্তি বিগত ৩০ বছর আগে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থেকে নদী ভাঙনের কারণে নড়াইলের লোহাগড়া উপজেলার চর বকজুড়ি গ্রামে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে নাতি মাহিম মোল্যাকে স্থানীয় একটি বিদ্যালয়ে পৌঁছে দিতে বাড়ি থেকে বের হন তিনি। পরে নাতিকে বিদ্যালয়ে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন আকরাম। পথিমধ্যে চর-কালনা এলাকায় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে, দেহ দ্বিখণ্ডিত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে লোহাগড়া থানা-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুল তালুকদার বলেন, মরদেহটি আমরা উদ্ধার করে সরিয়ে রেখেছি। যেহেতু জায়গাটি রেলওয়ে পুলিশের আওতায়। যে কারণে রেলওয়ে পুলিশকে জানিয়েছি। তারা এসে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT