1. admin@satkhira24tv.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার চেয়ারম্যান মোশারফ হত্যা মামলা: ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, পোস্টারিং কালিগঞ্জে মহিলা মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে তোলপাড় পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত।

পটুয়াখালী ভার্সিটিতে, জিয়া উর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

পটুয়াখালী ভার্সিটিতে, জিয়া উর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী পালিত ।

 

জাকির হোসেন হাওলাদার।
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অদ্য বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ইউট্যাব,জিয়া পরিষদ ও জাতীয়তাবাদী কর্মচারীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউট্যাব সভাপতি প্রফেসর ড.মো: মামুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস. এম হেমায়েত জাহান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মুহাম্মদ আতিকুর রহমান,জিয়া পরিষদ পবিপ্রবি’র কর্মকর্তা ইউনিট সভাপতি মো: আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার।সভা পরিচালনা করেন ড.এবিএম সাইফুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন,” শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার মত আদর্শবান রাজনীতিবিদ বর্তমানে বড়ই অভাব। আধুনিক বাংলাদেশ গঠনে তিনি কাজ করে গেছেন। জাতি তাঁর অবদান চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে।পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। শুরুতে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মো: আবদুল কুদ্দুস।।#

জাকির হোসেন হাওলাদার।
দুমকী, পটুয়াখালী।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT