1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার চেয়ারম্যান মোশারফ হত্যা মামলা: ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, পোস্টারিং কালিগঞ্জে মহিলা মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে তোলপাড় পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত।

প্রথম ভাষা শহীদ হিসেবে স্বীকৃতির দাবিতে বুধহাটায় মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

প্রথম ভাষা শহীদ হিসেবে স্বীকৃতির দাবিতে বুধহাটায় মানববন্ধন
এস কে হাসান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: দেশের প্রথম ভাষা শহীদ হিসেবে আনোয়ার হোসেনকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা দেওয়ার দাবিতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বুধহাটা বাজারে আনোয়ার হোসেন স্মৃতিস্তম্ভ সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করে আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটি।
কমিটির আহ্বায়ক সচ্চিদানন্দ দে সদয়ের সভাপতিত্বে এবং বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি হাসান ইকবাল মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি ও স্মৃতি সংরক্ষণ কমিটির সদস্যসচিব এস কে হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান ও জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শহিদুল ইসলাম, আনারুল ইসলাম, আবুল কালাম আজাদ, রেজাউল ইসলাম, সাংবাদিক ইয়াসিন আরাফাত, বাবুল হোসেন, ফারুক হোসেন ও আবু হাসান চঞ্চলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন ১৯৩০ সালে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা কনুই গাজী ও মাতা পরীজান বিবি। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ। বুধহাটা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করে পরে বুধহাটা বি.বি.এম কলেজিয়েট বিদ্যালয় এবং খুলনা জেলা স্কুল থেকে ১৯৪৬ সালে এসএসসি পাস করেন। পরবর্তীতে খুলনার বিএল কলেজে অধ্যয়নকালে তিনি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন।
১৯৪৮ সালের ১১ মার্চ খুলনার তৎকালীন গান্ধী পার্কে ভাষা আন্দোলনের পক্ষে ইশতেহার পাঠ করার পর তাকে গ্রেপ্তার করা হয়। কয়েকদিন পর মুক্তি পেলেও ১৯৪৯ সালে পুনরায় গ্রেপ্তার হয়ে প্রথমে কোতয়ালী থানায় এবং পরে রাজশাহী কারাগারে পাঠানো হয়। কারাগারে পাকিস্তান সরকারের নির্যাতনের বিরুদ্ধে তিনি সোচ্চার ভূমিকা রাখেন। ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে গুলি চালনার ঘটনায় সাতজন কারাবন্দির সঙ্গে আনোয়ার হোসেনও শহীদ হন।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, মাতৃভাষার অধিকার রক্ষায় আত্মদানকারী আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষা শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি আশাশুনি-সাতক্ষীরা সড়ক, আশাশুনি সরকারি কলেজ ও বুধহাটা কলেজিয়েট স্কুল তার নামে নামকরণ, দেশের গুরুত্বপূর্ণ স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং সরকারিভাবে একটি ট্রাস্ট গঠনের আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT