1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ তাপপ্রবাহে স্তব্ধ দক্ষিণ অঞ্চল: ডুমুরিয়ায় জনজীবন ও কৃষিতে বড় সংকট সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে লোহার গেট কেটে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট কালিগঞ্জে সু-সন্তান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

বাংলাদেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, আশাশুনিতে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী পথসভা ও মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে,
আশাশুনিতে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী পথসভা ও মিছিল
তৌহিদুজ্জামান আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:
আশাশুনিতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিশাল নির্বাচনী পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় আশাশুনি ব্রিজ সংলগ্ন বাসস্ট্যান্ড চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক ও সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামানের যৌথ সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনের ১০ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আবসার মুর্তাজা, ইসলামী ছাত্রশিবিরের জেলা প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান, প্রভাষক দীপ্র কুমার মন্ডল, ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য রিফাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেন, বিগত জোট সরকারের আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত এমপি ও মন্ত্রীদের মধ্যে গোলাম আযম, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা দেলোয়ার হোসাইন সাইদী ও সাবেক এমপি রিয়াছাত আলী (রহ.) ইনসাফের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি বলেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশ পরিচালিত হলে বাংলাদেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
পথসভা শেষে ১০ সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি পথসভাস্থল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT