1. admin@satkhira24tv.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার চেয়ারম্যান মোশারফ হত্যা মামলা: ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, পোস্টারিং কালিগঞ্জে মহিলা মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে তোলপাড় পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা
সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়েছে। সংগঠনের নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দক্ষিণবঙ্গের একমাত্র কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। একই সঙ্গে ঠাকুরগাঁও জেলার কৃতি সন্তান সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করা হয়েছে।
সংগঠনের গঠনতান্ত্রিক ও অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে এই নেতৃত্ব নির্বাচন করা হয়। নবনির্বাচিত এই কেন্দ্রীয় নেতৃত্ব ছাত্রসমাজের নৈতিক উন্নয়ন, আদর্শিক চেতনা ও দ্বীনি মূল্যবোধ প্রতিষ্ঠায় আরও কার্যকর ও বলিষ্ঠ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের দায়িত্বশীলরা।
নেতৃত্ব ঘোষণার পর সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাবেক দায়িত্বশীল ও শুভানুধ্যায়ীরা নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি জেনারেলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা বলেন, নুরুল ইসলাম সাদ্দাম ও সিবগাতুল্লাহর নেতৃত্বে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দ্বীনি আদর্শভিত্তিক শিক্ষা আন্দোলন ও মানবকল্যাণমূলক কার্যক্রমে আরও গতিশীল হবে।
এ সময় নেতাকর্মীরা নবনির্বাচিত নেতৃত্বের জন্য দোয়া কামনা করে বলেন, আল্লাহ তায়ালা যেন তাঁদের দ্বীনের খেদমতে কবুল করেন এবং সত্য, ন্যায় ও আদর্শের পথে অবিচল থেকে সংগঠনের দায়িত্ব পালনের তাওফিক দান করেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই এই নেতৃত্ব পথচলা অব্যাহত রাখবে—এমন প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT