1. admin@satkhira24tv.com : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন   প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা। কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু জিডি করা হারানো ২৩টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন——– পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, চলাচলের পথ উন্মুক্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবেই, সাজাপ্রাপ্ত ৪ জন কারাগারে। জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ ইমাম জাফর

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ ইমাম জাফর

মোঃ সায়েম উদ্দীন বেলকুচি
উপজেলা প্রতিনিধি : বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর।
৪ এপ্রিল শনিবার দুপুরে বেলকুচি থানা অফিসার ইনচার্জ অফিস কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় ওসি মোঃ ইমাম জাফর বলেন, সাংবাদিক পুলিশ প্রশাসন একে অপরের পরিপূরক। সাংবাদিকরা সঠিক তথ্য লেখনীর মাধ্যমে প্রকাশ করলে সেই তথ্যের উপর ভিত্তি করে জাতি সচেতন হবে। পাশাপাশি প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে আমরা তাৎক্ষণিকভাবে আইনী পদক্ষেপ নিয়ে এলাকায় সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি ঘুষ খুনখারাপি মাদক কারবারি সহ সকল প্রকার অপরাধীকে আইনের আওতায় আনা সহজ হয়।

সাংবাদিক হলো জাতির বিবেক বা আয়না স্বরূপ। আয়নার সামনে গেলে যেমন নিজের আসল চেহারা দেখা যায়, তেমনি সাংবাদিক এর সঠিক তথ্য লেখনি বা সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের সার্বিক আসল তথ্য জানা যায়। তাই আপনারা আমাদেরকে এলাকার সঠিক তথ্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত বজায় রাখতে ও দেশের উন্নয়নে মানবিক কাজে সহযোগিতা করার আহবান জানান তিনি।

মতবিনিময় কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার সভাপতি মোঃ রেজাউল করিম, সহসভাপতি মোঃ আতিকুর রহমান খন্দকার, সহসভাপতি মোঃ আবু হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, দপ্তর সম্পাদক মোঃ সোহরাওয়ার্দী হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, কার্যকরী সদস্য মোঃ নাজমুল হাসান, কার্যকরী সদস্য মোঃ জাহাঙ্গীর আলম জুবিটর, কার্যকরী সদস্য মোঃ সোহেল রানা, কার্যকরী কার্যকরী সদস্য মোঃ আব্দুর রহমান, কার্যকরী সদস্য মোঃ রানা, মোঃ সাব্বির আহমেদ সায়েম , মোছাঃ রিমা খাতুন, মোঃ জহুরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT