1. admin@satkhira24tv.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর নড়াইলে চৈত্র সংক্রান্তিতে শিবের আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত বীরগঞ্জে ৩ টি রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করলেন_ এমপি মনজুরুল ইসলাম. পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মিলনমেলা: এমপি লবী কালিগঞ্জ উপজেলা জুড়ে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ পালিত কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ আমতলীতে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন নড়াইলের লোহাগড়ায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম তথ্য গোপন অনুদানের ৬০টি গরু গেল কোথায়

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পৃথক ২ টি সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও নারী পুরুষসহ সাতজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন কাপড় ও সেমাই-চিনি নিয়ে বোনের বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বীরগঞ্জ পৌর শহরের উপজেলা পরিষদের সামনে পৌছলে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে দুর্ঘটনায় নুর ইসলাম (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়।

নিহত নুর ইসলাম দিনাজপুরের বিরল উপজেলার কাঠারিপাড়া গ্রামের মো: রজব আলীর ছেলে।

এসময় মোটরসাইকেল চালক বিরল উপজেলার মির্জাপুর বজরাপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে রয়েল (৩৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

অপরদিকে,
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের আঞ্চলিক সড়ক মদনপুর ভাঙ্গাপুলে বালু বোঝাই ট্রাক্টর ও অটো চার্জারের সাথে মুখোমুখি সংঘর্ষে বন্দারু রায় (২০) নামের এক যুবক ঘটনা স্থলেই নিহত হয়। এসময় অটো চার্জারের যাত্রী ৬ জন আহত হয়।

নিহত বন্দারু রায় দিনাজপুরের বিরল উপজেলার বাজনারহার এলাকার ব্রিটিশ রায়ের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিসের টিম ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নুর ইসলাম এর মৃতদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং গত রাতের সড়ক দুর্ঘটনার ঘটনায় ট্রলি আটক করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

অরুণ চন্দ্র শীল
দিনাজপুর প্রতিনিধি।
মোবাইল – ০১৭১৬৫৩৫৯৫৫
তারিখ – ১৩-০৩-২০২৬

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT