1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
জিডি করা হারানো ২৩টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন——– পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, চলাচলের পথ উন্মুক্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবেই, সাজাপ্রাপ্ত ৪ জন কারাগারে। জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত ও যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ কালিগঞ্জের ভাড়াশিমলায় জামায়াতের ঈদ পুনর্মিলনী ও ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন কালিগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বী নারী-পুরুষকে একসঙ্গে অবস্থানকালে আটক করে থানা পুলিশ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ছয় লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ছয় লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার:
যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকালে বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহল দল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান চলাকালে সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করে টহলদল তল্লাশি চালায়। এ সময় ভারতীয় উৎপত্তির শাড়ি, কম্বল, শাল–চাদর, চকলেট, খাদ্যদ্রব্য ও কসমেটিক্সসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। আটককৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৯ হাজার ৩৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। আটক মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT