1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ তাপপ্রবাহে স্তব্ধ দক্ষিণ অঞ্চল: ডুমুরিয়ায় জনজীবন ও কৃষিতে বড় সংকট সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে লোহার গেট কেটে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট কালিগঞ্জে সু-সন্তান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

মানবতার রাষ্ট্র গঠনের অঙ্গীকারে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইশতেহার ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

মানবতার রাষ্ট্র গঠনের অঙ্গীকারে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইশতেহার ঘোষণা

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব ও নারায়ণগঞ্জ-০১ (রূপগঞ্জ) আসনের প্রার্থী শেখ রায়হান রাহবার এ ইশতেহার তুলে ধরেন।
ইশতেহার ঘোষণাকালে শেখ রায়হান রাহবার বলেন, ভাই-বোনের সমান অধিকার ও মর্যাদাভিত্তিক সমাজ গঠনের একমাত্র রাজনৈতিক দিশা হচ্ছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব। তিনি সংগঠনের চেয়ারম্যান মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের বক্তব্য উদ্ধৃত করে বলেন, ইনসানিয়াত বিপ্লবের মূল দর্শন হলো— মানুষকে মানুষ হিসেবে দেখা। ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি কিংবা জাতীয়তার ভিত্তিতে বিভাজন নয়; বরং মানবিক সাম্য ও মর্যাদাই এ রাজনীতির ভিত্তি।
ঘোষিত ইশতেহারে শিল্পকারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি, মানবিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, কৃষি উন্নয়ন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সব নাগরিকের সমান নিরাপত্তা ও মর্যাদাভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করা হয়।
ইশতেহারে আরও বলা হয়, ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ ও সীমান্তভিত্তিক বস্তুবাদী চেতনার মাধ্যমে মানবজীবনে বিভেদ সৃষ্টি করা হচ্ছে, যা মানবসত্তার জন্য ধ্বংসাত্মক। ইনসানিয়াত বিপ্লবই একমাত্র রাজনৈতিক দর্শন যা স্রষ্টার দয়াময় আলো ও মহান রেসালাতের আদর্শে মানবিক সাম্য ও মর্যাদার রক্ষাকবচ হিসেবে কাজ করছে।
৪৭ দফা ইশতেহারে ‘মানবতার রাষ্ট্র চাই’, ‘মা-বোন ও শিশুদের আতঙ্ক ও আর্তনাদের অবসান’, ‘সব মানুষের সমান অধিকার ও নিরাপত্তা’— এসব শ্লোগানের মাধ্যমে মানবতার বিজয় প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়। একইসঙ্গে রাষ্ট্রের সকল সম্পদের মালিকানা জনগণের হাতে ন্যস্ত করার অঙ্গীকার করা হয়।
শেখ রায়হান রাহবার বলেন, মানবতার রাজনীতি ছাড়া পৃথিবীর সব রাজনীতি শেষ পর্যন্ত গোষ্ঠীবাদ ও স্বৈরশাসনের দিকে ধাবিত হয়, যা রাষ্ট্র ও মানবজীবনের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে। তাই সকল ধর্মের সকল মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ‘আপেল’ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় ঢাকা মহানগর সভাপতি আওয়াল আল কাদেরী, প্রেসিডিয়াম সদস্য আল্লামা চিশতীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT