1. admin@satkhira24tv.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর নড়াইলে চৈত্র সংক্রান্তিতে শিবের আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত বীরগঞ্জে ৩ টি রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করলেন_ এমপি মনজুরুল ইসলাম. পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মিলনমেলা: এমপি লবী কালিগঞ্জ উপজেলা জুড়ে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ পালিত কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ আমতলীতে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন নড়াইলের লোহাগড়ায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম তথ্য গোপন অনুদানের ৬০টি গরু গেল কোথায়

রাজনৈতিক বিতর্ক: জামিনপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতার সংবর্ধনা ঘিরে প্রশ্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

রাজনৈতিক বিতর্ক: জামিনপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতার সংবর্ধনা ঘিরে প্রশ্ন

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি:-
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৮ নম্বর মাধবপুর ইউনিয়নে এক রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত একটি মামলায় জামিনপ্রাপ্ত আওয়ামী লীগের এক নেতাকে বিএনপির স্থানীয় নেতা দুরুদ আহমদ মাস্টারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসিদ আলী, যিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, তার বিরুদ্ধে অতীতে বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর মধ্যে বিচার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার, আর্থিক লেনদেনের মাধ্যমে একতরফা সিদ্ধান্ত এবং সাংবাদিক অপহরণের মামলার মতো গুরুতর অভিযোগও রয়েছে বলে দাবি স্থানীয়দের।
এমন প্রেক্ষাপটে জামিনে মুক্তির পর তাকে সংবর্ধনা দেওয়ার ঘটনায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, দীর্ঘ রাজনৈতিক আন্দোলন ও ত্যাগের পরও কেন এমন বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হলো।
এ বিষয়ে জানতে চাইলে আসিদ আলী সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে, বিএনপি নেতা দুরুদ আহমদ মাস্টারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
মাধবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ ঘটনাকে “অনৈতিক” উল্লেখ করে বলেন, ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও আদর্শ নিয়ে প্রশ্ন তোলে এবং সাধারণ মানুষের আস্থা নষ্ট করে।
ঘটনাটি নিয়ে এলাকায় এখনো আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT