1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার চেয়ারম্যান মোশারফ হত্যা মামলা: ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, পোস্টারিং কালিগঞ্জে মহিলা মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে তোলপাড় পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত।

শ্যামনগরে ডিবির মাদকবিরোধী অভিযানে ৪৯৭ বোতল উইন কোরেক্সসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

শ্যামনগরে ডিবির মাদকবিরোধী অভিযানে ৪৯৭ বোতল উইন কোরেক্সসহ দুই মাদককারবারি গ্রেপ্তার
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ কোডিনযুক্ত মাদকদ্রব্য উইন কোরেক্স উদ্ধারসহ দুইজন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মিনাজ উদ্দীনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স ০৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাত আনুমানিক ০৩টা ৫০ মিনিটে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন ভেটখালী এলাকায় ভেটখালী বাজার সংলগ্ন একটি ব্রিজের নিচে ইট সলিং রাস্তার উপর থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—
১। মোঃ আলমগীর হোসেন বাবু (৩৫)
২। মোঃ জাহিদ হোসেন (২৪)
উভয়ের পিতা— মোঃ সবুর শেখ, সাং—ভেটখালী, থানা—শ্যামনগর, জেলা—সাতক্ষীরা।
গ্রেপ্তারের পর আসামি মোঃ আলমগীর হোসেন বাবুর হেফাজত থেকে ২৯৭ (দুইশত সাতানব্বই) বোতল এবং আসামি মোঃ জাহিদ হোসেনের হেফাজত থেকে ২০০ (দুইশত) বোতল কোডিনযুক্ত মাদকদ্রব্য উইন কোরেক্স উদ্ধার করা হয়। সর্বমোট উদ্ধারকৃত উইন কোরেক্সের সংখ্যা ৪৯৭ (চারশত সাতানব্বই) বোতল।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে ওই স্থানে রাখা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে সাতক্ষীরা জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT