1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার চেয়ারম্যান মোশারফ হত্যা মামলা: ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, পোস্টারিং কালিগঞ্জে মহিলা মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে তোলপাড় পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত।

সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে ১ শিশুর করুন মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে ১ শিশুর করুন মৃত্যু

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
মায়ের সাথে পুকুরে গোসল করতে প নেমে লাশ হয়ে ফিরতে হয়েছে মেয়েকে। এমনই এক হৃদয়বিদারক ঘটনায় পানিতে গোসল করার সময় অসাবধানতাবশত: পানিতে ডুবে জান্নাতুন নেছা (১০) নামে ১ শিশুর করুন মৃত্যু হয়েছে। নিহত জান্নাতুন নেছা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ঘোনা মাঘরি গ্রামের সাবেক বিজিবি সদস্য শেখ সাদিকুর রহমানের কন্যা। শুক্রবার (২২ মে )বেলা ২ টার দিকে নিজ বাড়ির পুকুরে ঘটনা ঘটে। খবর পেয়ে থানার উপ- পরিদর্শক আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেন। উক্ত ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় দুপুরে গোসল করার জন্য মায়ের সঙ্গে পুকুরে যায় জান্নাতুন নেছা। অসাবধানতাবশত: মায়ের কাছ থেকে কখন পুকুরে ডুবে যায় কেউ জানতে পারেনি। পরবর্তীতে খোঁজাখুঁজি এক পর্যায়ে তাকে উদ্ধার করে দ্রুত নলতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার এই অকাল করুন মৃত্যুতে পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT