1. admin@satkhira24tv.com : admin :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরার কালীগঞ্জে চেয়ারম্যান শওকতের বিরুদ্ধে জিএফের চাউল ওজনে কম দেওয়ার অভিযোগ মোল্লাহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু ​ পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২৬০০ শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ কালিগঞ্জের বিষ্ণুপুর সড়ক এখন মৃত্যুফাঁদ সড়ক দখলে বালুর সিন্ডিকেট নীরব প্রশাসন নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ পিক বাবা ও ছেলে গ্রেফতার নড়াইলের লোহাগড়ায় কিশোরীকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন বিবস্ত্র করে ভিডিও ধারণ বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়া চক্রের বিরুদ্ধে বড় সফলতা : আটক ১৩ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৭৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

সাতক্ষীরার কালীগঞ্জে চেয়ারম্যান শওকতের বিরুদ্ধে জিএফের চাউল ওজনে কম দেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬

সাতক্ষীরার কালীগঞ্জে চেয়ারম্যান শওকতের বিরুদ্ধে জিএফের চাউল ওজনে কম দেওয়ার অভিযোগ

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে হত দরিদ্রদের জন্য ঈদুল আযহার বিশেষ বরাদ্দ ভিজিএফ চাউল ওজনে কম দেওয়া হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। রবিবার (২৪ মে) ধানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকাত হোসেনের উপস্থিতিতে ভিজিএফ কার্ড ধারীদের জন্য ১০ কেজির স্থলে ৮/৯ কেজি করে চাউল বিতরণ করছেন বলে ভুক্তভোগীদের নিকট থেকে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস এবং স্থানীয়রা জানান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ঈদুল আযহা উপলক্ষে ধলবাড়িয়া ইউনিয়নে ৭৯৪ জন ভিজিএফ কার্ড ধারীর জন্য ৭ টন ৬৯০ কেজি চাউল বরাদ্দ দেওয়া হয়। রবিবার সকালে উপজেলা খাদ্য গুদাম থেকে ওই চাউল চেয়ারম্যান উত্তোলন করে ঐ দিন দুপুরে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে কার্ড ধারীদের মধ্যে চাউল বিতরণ করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রত্যেক কারিধারীকে ১০ কেজি করে চাউল দেওয়ার কথা থাকলেও কার্ড ধারীদের চাউল ৮/৯ কেজি করে দেওয়া হয়েছে। কার্ডধারী রোকেয়া, মোবারক সহ অনেকে বলেন চাউল কমের ব্যাপারে চেয়ারম্যান বলেন খরচের জন্য কেটে রাখা হয়েছে। সরকারি মূল্যে প্রতি কেজি ৪৯ টাকা করে সরকার ক্রয় করলে ১ কেজি করে কার্ডধারীদের কম দিলে ১ টন ১৯১ কেজি বিতরণ না করায় ৫৮,৩৫৯ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এর আগেও ধল বাড়িয়া ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডের মৃত বয়স্ক ভাতা, বিধবা ভাতা ভোগিদের কার্ডের টাকা তুলে আত্মসাতের দায়ে জরিমানা ও দুর্নীতি দমন কমিশনের মামলায় ভোগান্তির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়াও ইউনিয়নের বিভিন্ন প্রকল্পে কাজের অনিয়ম , দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের ঘটনা তদন্তাধিন আছে । এ ব্যাপারে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান আমি সঠিক ভাবে মেপে দিয়েছি বাইরে যদি সাংবাদিকদের সামনে মেপে কম হয় সে ব্যাপারে আমি দায়ী না। চাউল বিতরণের সময় ধলবাড়িয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন উপস্থিত থাকার কথা থাকলে তাকে পাওয়া যায়নি এ বিষয়ে তার নিকট একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি । বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) মিলন কুমার সাহার নিকট কথা বললে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT