1. admin@satkhira24tv.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার চেয়ারম্যান মোশারফ হত্যা মামলা: ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, পোস্টারিং কালিগঞ্জে মহিলা মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে তোলপাড় পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত।

সাতক্ষীরার নতুন পুলিশ সুপার আরেফিন জুয়েল, বদলি হলেন মনিরুল ইসলাম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরার নতুন পুলিশ সুপার আরেফিন জুয়েল, বদলি হলেন মনিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা

সাতক্ষীরায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন আরেফিন জুয়েল। খাগড়াছড়ি জেলা পুলিশের এসপি হিসেবে দায়িত্ব পালন শেষে তাকে সাতক্ষীরায় বদলি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, সাতক্ষীরার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে চুয়াডাঙ্গা জেলায় পুলিশ সুপার পদে স্থানান্তর করা হয়েছে। তিনি প্রায় দেড় বছর সাতক্ষীরায় দায়িত্ব পালন করে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে জানা গেছে।

নতুন এসপি আরেফিন জুয়েল বাংলাদেশ পুলিশ সার্ভিসের একজন অভিজ্ঞ কর্মকর্তা। এর আগে তিনি মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ এবং বিভিন্ন স্পেশালাইজড ইউনিটে দায়িত্ব পালন করেছেন। খাগড়াছড়িতে দায়িত্ব পালনকালে সন্ত্রাসবিরোধী অভিযান, পাহাড়ি অঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমে তার ভূমিকা প্রশংসিত হয়।

শিগগিরই তিনি সাতক্ষীরায় দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT