1. admin@satkhira24tv.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি। ‎​সোনাতলায় মেলার ডাক ঘিরে বিএনপির দু’গ্রুপে উত্তেজনা, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল কালিগঞ্জে মাদকাটি মসজিদের সম্পত্তিতে ঘর নির্মাণচেষ্টা; আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা এনজিওর টিউবওয়েলের প্রলোভন দেখিয়ে প্রায় ৩ লাখ টাকা আত্মসাৎ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বাঘায় ৩৯ জন শিক্ষার্থীর ফরম ফিলাপ অনিশ্চিত দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে অবৈধ ড্রেজার আটক, মামলা দায়েরের নির্দেশ।

সিরাজগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত এমপি আমিরুল ইসলাম খান আলীমকে ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির ফুলেল শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

সিরাজগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত এমপি আমিরুল ইসলাম খান আলীমকে ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির ফুলেল শুভেচ্ছা
সায়েম উদ্দিন বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্প্রতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীরা নবনির্বাচিত এ সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা রাজ্জাক মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ইমতিয়াজ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম প্রাং, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাছিমুল উল আলম নাছিম, সাবেক সাধারণ সম্পাদক বারিক মেম্বার, কৃষক দলের সহ-সভাপতি রহিজ উদ্দিন, সিরাজগঞ্জ জিয়া সাইবার ফোর্সের ছাত্রবিষয়ক সম্পাদক ও ধুকুরিয়াবেড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ সায়েমসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীমের হাত ধরে সিরাজগঞ্জ-৫ আসনে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তাঁরা এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এমপির সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT