1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু জিডি করা হারানো ২৩টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন——– পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, চলাচলের পথ উন্মুক্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবেই, সাজাপ্রাপ্ত ৪ জন কারাগারে। জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত ও যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ কালিগঞ্জের ভাড়াশিমলায় জামায়াতের ঈদ পুনর্মিলনী ও ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৮৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

রিপোর্টার মাহিদুল ইসলাম ফরহাদ
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৮৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারীরা বিজিবির নজর এড়াতে নতুন নতুন কৌশল অবলম্বন করলেও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর তৎপরতায় তাদের অপতৎপরতা প্রতিহত হচ্ছে।
গত ১৯ ডিসেম্বর গভীর রাত থেকে ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল পর্যন্ত ৫৯ বিজিবির অধীন সোনামসজিদ ও তেলকুপি বিওপি তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের শূন্য রেখা হতে আনুমানিক ৩০ থেকে ৫০ গজের মধ্যে পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে প্লাস্টিকের বস্তায় অভিনব কায়দায় মোড়কজাত অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১৩৮ বোতল ভারতীয় CHOCO+ সিরাপ এবং ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপসহ মোট ১৮৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।
অভিযান চলাকালীন মাদক চোরাকারবারীরা রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত নেশাজাতীয় দ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
উল্লেখ্য, বিগত কয়েক দিনে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এ পর্যন্ত ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের মোট ৩৮৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন।চোরাকারবারীরা যতই কৌশল অবলম্বন করুক না কেন সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT