1. admin@satkhira24tv.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার চেয়ারম্যান মোশারফ হত্যা মামলা: ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, পোস্টারিং কালিগঞ্জে মহিলা মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে তোলপাড় পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত।

স্বপ্নই থেকে গেল বেলারুশ যাওয়া হলো না শামীমের আহমেদ।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

স্বপ্নই থেকে গেল বেলারুশ যাওয়া হলো না শামীমের আহমেদ।

আব্দুল হামিদ সিলেট, ব্যুরো চিফ।
বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে এক পরিবারের কাছ থেকে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় সর্বস্বান্ত হয়ে ভুক্তভোগী পরিবার আইনের আশ্রয় নিয়েছে।
জানা যায়, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভাসানীগাঁও গ্রামের বাসিন্দা শামীম আহমদের কাছ থেকে বেলারুশে নেওয়ার কথা বলে ধাপে ধাপে প্রায় ৮ লাখ টাকা হাতিয়ে নেয় একই উপজেলার কুমড়াকাপন গ্রামের দুলা মিয়ার ছেলে মুহিদ মিয়া। বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে টাকা নেওয়ার পরও তাকে বেলারুশ পাঠানো হয়নি।
ভুক্তভোগী শামীম আহমদ জানান, বিদেশে যাওয়ার আশায় তিনি নিজের সহায়-সম্পত্তি বিক্রি করে এবং ধারদেনা করে অভিযুক্ত মুহিদ মিয়ার হাতে ৮ লাখ টাকা তুলে দেন। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও তাকে বিদেশে পাঠানো হয়নি। পরবর্তীতে টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাতে টালবাহানা শুরু করেন অভিযুক্ত ব্যক্তি।
এ ঘটনায় প্রতারিত হয়ে সর্বস্বান্ত শামীম আহমদ এখন আইনের দ্বারস্থ হয়েছেন এবং প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে স্থানীয়রা জানান, বিদেশে পাঠানোর নামে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT