1. admin@satkhira24tv.com : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন   প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা। কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু জিডি করা হারানো ২৩টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন——– পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, চলাচলের পথ উন্মুক্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবেই, সাজাপ্রাপ্ত ৪ জন কারাগারে। জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

স্বাধীনতা দিবসে ছাত্রশিবিরের উদ্যোগে সাতক্ষীরায় থানা দায়িত্বশীলদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

স্বাধীনতা দিবসে ছাত্রশিবিরের উদ্যোগে সাতক্ষীরায় থানা দায়িত্বশীলদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট
স্টাফ রিপোর্টার:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে থানা দায়িত্বশীলদের অংশগ্রহণে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন থানা থেকে আগত দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চেয়ারম্যান, বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশন। তিনি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে সুস্থ সংস্কৃতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে
এছাড়াও উপস্থিত ছিলেন আদর্শ সমাজ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও আমেনা-আব্দার রহমান ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম বাদশা। তিনি সামাজিক উন্নয়ন ও যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন।
দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও উৎসাহ-উদ্দীপনা। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, মহান স্বাধীনতা দিবসের তাৎপর্যকে স্মরণীয় করে রাখতে এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT