1. admin@satkhira24tv.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার চেয়ারম্যান মোশারফ হত্যা মামলা: ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, পোস্টারিং কালিগঞ্জে মহিলা মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে তোলপাড় পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত।

সড়ক দুর্ঘটনায় আহত সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়লকে দেখতে ঢাকা সরকারি কর্মচারী হাসপাতালে ছুটে গেলেন এম ডি আলমগীর কবির

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়লকে দেখতে ঢাকা সরকারি কর্মচারী হাসপাতালে ছুটে গেলেন এম ডি আলমগীর কবির
কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ৩নং চাম্পাফুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল লতিফ মোড়ল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা সরকারি কর্মচারী হাসপাতালে দ্রুত তার খোঁজখবর নিতে ছুটে যান বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সাতক্ষীরা জেলা সভাপতি ও ৩নং চাম্পাফুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এম ডি আলমগীর কবির।
আহত আব্দুল লতিফ মোড়লের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁর পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এম ডি আলমগীর কবির। এ সময় তিনি বলেন, “এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আব্দুল লতিফ মোড়ল একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক। তাঁর অসুস্থতায় আমরা সবাই ব্যথিত।”
তিনি আরও বলেন, “মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, সকল কষ্ট ও যন্ত্রণা থেকে হেফাজত করেন এবং তাঁর পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন—আমিন।”
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীও আব্দুল লতিফ মোড়লের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তাঁর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT