1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ তাপপ্রবাহে স্তব্ধ দক্ষিণ অঞ্চল: ডুমুরিয়ায় জনজীবন ও কৃষিতে বড় সংকট সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে লোহার গেট কেটে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট কালিগঞ্জে সু-সন্তান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

হবিগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ-এর যোগদান।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

হবিগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ-এর যোগদান।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি। হবিগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ যোগদানপূর্বক দায়িত্বভার গ্রহণ করেছেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোয়ার আলমসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নবাগত পুলিশ সুপারকে হবিগঞ্জ জেলায় যোগদানের সময় জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করা হয়। দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবামূলক পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
মোঃ তারেক মাহমুদ ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা। তিনি এর পূর্বে পুলিশ সদর দপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ, লালবাগ বিভাগসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে অত্যন্ত দক্ষতা, সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে হবিগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণ আরও আধুনিক ও কার্যকর পুলিশ সেবা পাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT