1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ তাপপ্রবাহে স্তব্ধ দক্ষিণ অঞ্চল: ডুমুরিয়ায় জনজীবন ও কৃষিতে বড় সংকট সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে লোহার গেট কেটে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট কালিগঞ্জে সু-সন্তান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

নাসিরাবাদে এসি রেস্টুরেন্টে ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশ, এক লাখ টাকা জরিমানা

রিপোর্টার তাহমিনা খান তন্নি
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

নাসিরাবাদে এসি রেস্টুরেন্টে ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশ, এক লাখ টাকা জরিমানা

তাহমিনা খান তন্নি চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় অবস্থিত ‘৭ ডেজ’ (7 Days) নামক একটি এয়ার কন্ডিশনড (এসি) রেস্টুরেন্টে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিচালিত অভিযানে দেখা যায়, রেস্টুরেন্টটিতে বিরিয়ানি রান্নার জন্য ব্যবহৃত বাসমতি চালের ভেতরে ইঁদুর ও বিড়ালের বিষ্ঠা মিশ্রিত অবস্থায় সংরক্ষণ করা হয়েছে। এছাড়া রান্নাঘরের চালের স্তূপের ওপর বিড়ালের চলাচলের স্পষ্ট চিহ্ন পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানান অভিযানে থাকা কর্মকর্তারা।
পরিদর্শনে আরও জানা যায়, প্রতিষ্ঠানটিতে অনুমোদনহীন কেমিক্যাল রং ব্যবহার করা হচ্ছিল এবং খাবার প্রস্তুতে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ চপিং বোর্ড ব্যবহৃত হচ্ছিল। রান্নাঘরে বিড়াল ও ইঁদুরের অবাধ চলাচলের ফলে খাদ্যদ্রব্য মারাত্মকভাবে দূষিত হওয়ার আলামত পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, এসব অনিয়ম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের শামিল। জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের সতর্কতা দেওয়া হয়।
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই রেস্টুরেন্টটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল। তারা জনস্বার্থে নিয়মিত তদারকি ও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT