1. admin@satkhira24tv.com : admin :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ তাপপ্রবাহে স্তব্ধ দক্ষিণ অঞ্চল: ডুমুরিয়ায় জনজীবন ও কৃষিতে বড় সংকট সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে লোহার গেট কেটে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট কালিগঞ্জে সু-সন্তান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ব্রিটিশ নাগরিকত্ব গোপনের অভিযোগে সাতক্ষীরা–৪ আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন নিয়ে প্রশ্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

ব্রিটিশ নাগরিকত্ব গোপনের অভিযোগে সাতক্ষীরা–৪ আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন নিয়ে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা–৪ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মনিরুজ্জামানের মনোনয়ন বৈধ ঘোষণা করায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি একজন ব্রিটিশ নাগরিক হওয়া সত্ত্বেও হলফনামায় তা গোপন করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ব্রিটিশ সরকারের একটি সরকারি ওয়েবসাইটে মো. মনিরুজ্জামানের ব্রিটিশ নাগরিকত্ব সংক্রান্ত তথ্য এখনো বিদ্যমান রয়েছে। অথচ মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় তিনি নিজেকে কেবল বাংলাদেশি নাগরিক হিসেবে উল্লেখ করেছেন বলে দাবি করা হচ্ছে।
নির্বাচন আইন অনুযায়ী, কোনো ব্যক্তি বিদেশি নাগরিক হলে বা দ্বৈত নাগরিকত্ব ত্যাগ না করলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য নন। পাশাপাশি হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা তথ্য প্রদান করাও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। আইনজ্ঞদের মতে, এই দুই অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিলযোগ্য।
তবে অভিযোগকারীদের দাবি, নির্বাচন কমিশন এসব বিষয় যথাযথভাবে যাচাই না করেই প্রাথমিকভাবে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। এতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নির্বাচন সংশ্লিষ্ট একাধিক মহল বলছে, অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে কমিশনের উচিত দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT