1. admin@satkhira24tv.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল কালিগঞ্জে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন: পাওনা ১৫ লাখ টাকা আদায় ও ষড়যন্ত্রের প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ সাতক্ষীরার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত আশাশুনি থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল ওয়াদুদ বীরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ তিনজন গ্রেফতার রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বছরেরও প্রত্যাহার হয়নি নির্যাতিত সাংবাদিক ফরিদুলের মামলা আইনের শাষণ কোথায়

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ-যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে ————ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ-যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে
————ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে “মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও গম্ভীরা গান অনুষ্ঠিত হয়েছে। “মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলার নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। অত্র বিদ্যালয়ে হলরুমে মতবিনিময় সভা ও গম্ভীরার মাধ্যমে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান । স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। অনুষ্ঠানে সঞ্চালক করেন বালুগ্রাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম ফারুক মিঠুন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
মহাপরিচালক জনাব মোঃ হাসান মারুফ। তিনি বলেন, মাদক একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের কারণে বিপথগামী হচ্ছে। মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, সিভিল সার্জন ডাঃ এ কে এম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (‘ক’ সার্কেল) মোঃ রফিকুল ইসলাম ও নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবির প্রমুখ। বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নিয়মিতভাবে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে এবং পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সেমিনার, উঠান বৈঠক, আলোচনা সভা ও স্কুল-কলেজে “মাদকে না বলুন” স্লোগানসংবলিত লিফলেট বিতরণ করছে। অনুষ্ঠানের শেষ পর্বে মাদকবিরোধী সচেতনতামূলক গম্ভীরা গান পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT