1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা কালিগঞ্জে গভীর রাতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ: পূর্বশত্রুতার জেরে ২০–২৫ লাখ টাকার মাছ নিধন, এলাকায় চাঞ্চল্য পাইকগাছায় স্কুল ফিডিংয়ে অনিয়ম: ফাঙ্গাসযুক্ত রুটি, পচা ডিমে ঝুঁকিতে ১৭ হাজার শিক্ষার্থী কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার. রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের

নড়াইলের লোহাগড়ায় যুবদল নেতা সালমান হত্যা, ভাড়াটে খুনি গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নড়াইলের লোহাগড়ায় যুবদল নেতা সালমান হত্যা, ভাড়াটে খুনি গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলেের লোহাগড়ায়
যুবদল নেতা সালমান হত্যা, ভাড়াটে খুনি গ্রেফতার নড়াইলের লোহাগড়া উপজেলায় যুবদল নেতা মো. সালমান খন্দকার হত্যার ঘটনার ভাড়াটে খুনি নয়ন ফকির ওরফে আশিককে (২৬) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
আশিক ওই গ্রামের করিম ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে যায়, গত বছরের বৃহস্পতিবার (৮ মে) রাতে যুবদল নেতা সালমান ও তার বন্ধুরা লোহাগড়া উপজেলার রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করে। ওইদিন সন্ধ্যায় তার মাকে সালমান জানায় যে, রাতে পিকনিক আছে সেখানে খাবো। পিকনিকে গিয়ে সে আর বাড়িতে ফিরে আসে না। পরে পরিবারের লোকজন তাকে ফোন করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এর পরেরদিন শুক্রবার (৯ মে) সকালে উপজেলার শামুকখোলা গ্রামের কাউলিডাঙ্গা বিল থেকে সালমান খন্দকার নামে ওই যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই বছরের রোববার (১১ মে) নিহত সালমানের ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগেও তদন্তে হত্যার ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। এরই ধারবাহিকতায় শনিবার (৪ এপ্রিল) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারক বিশ্বাস সঙ্গীয় ও ফোর্সসহ লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যার ভাড়াটে খুনি নয়ন ফকির ওরফে আশিককে গ্রেফতার করেন।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, সালমান হত্যার সঙ্গে জড়িত ভাড়াটে খুনি নয়ন ফকির ওরফে আশিককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT