1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার চেয়ারম্যান মোশারফ হত্যা মামলা: ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, পোস্টারিং কালিগঞ্জে মহিলা মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে তোলপাড় পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত।

ডুমুরিয়ায় বৈশাখী টেলিভিশনের ২১ বছর পূর্তি উপলক্ষে র‍্যালি ও কেক কাটা অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

ডুমুরিয়ায় বৈশাখী টেলিভিশনের ২১ বছর পূর্তি উপলক্ষে র‍্যালি ও কেক কাটা অনুষ্ঠান

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে টানা দুই দশকেরও বেশি সময় ধরে সম্প্রচার কার্যক্রম চালিয়ে আসা জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভি সফলতার সঙ্গে ২১ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে শনিবার (২৭ ডিসেম্বর) খুলনার ডুমুরিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে একটি আনন্দ র‍্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডুমুরিয়া প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. সন্দীপক মল্লিক, খুলনা বিভাগীয় সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবুল কালাম, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাবেক চেয়ারম্যান জি এম আমানুল্লাহ, শিক্ষক শফিকুল ইসলামসহ সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনায় বক্তারা বলেন, ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু করা বৈশাখী টেলিভিশন শুরু থেকেই দেশের সংস্কৃতি, গান, নাটক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। ২১ বছরের এই পথচলায় বৈশাখী টিভি গণমাধ্যম জগতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন বৈশাখী টেলিভিশনের খুলনা জেলা প্রতিনিধি শেখ হেদায়েতুল্লাহ।
এদিকে ২১ বছর পূর্তি উপলক্ষে বৈশাখী টেলিভিশনের পর্দা সাজানো হয়েছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা, সংগীতানুষ্ঠান, নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT