1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা কালিগঞ্জে গভীর রাতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ: পূর্বশত্রুতার জেরে ২০–২৫ লাখ টাকার মাছ নিধন, এলাকায় চাঞ্চল্য পাইকগাছায় স্কুল ফিডিংয়ে অনিয়ম: ফাঙ্গাসযুক্ত রুটি, পচা ডিমে ঝুঁকিতে ১৭ হাজার শিক্ষার্থী কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার. রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের

সাতক্ষীরা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন অধ্যাপক ডা. শহিদুল আলম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন অধ্যাপক ডা. শহিদুল আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ ও আশাশুনি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ডাক্তার আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলম। এ উপলক্ষে তিনি বুধবার সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার সমর্থকরা। এ সময় এলাকায় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন অধ্যাপক ডা. শহিদুল আলম।
তিনি বলেন, “কালিগঞ্জ ও আশাশুনির মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও বঞ্চনার কথা মাথায় রেখেই আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এই এলাকার উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।”
উল্লেখ্য, চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অবদান রাখা অধ্যাপক ডা. শহিদুল আলম এলাকায় একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তাঁর মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT