1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার চেয়ারম্যান মোশারফ হত্যা মামলা: ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, পোস্টারিং কালিগঞ্জে মহিলা মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে তোলপাড় পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রশিবির সাতক্ষীরার দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রশিবির সাতক্ষীরার দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাতক্ষীরা জেলা শাখা।
দোয়া মাহফিলে ছাত্রশিবির সাতক্ষীরা জেলা সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মুহাদ্দিস রবিউল বাশার। তিনিই দোয়া মাহফিল পরিচালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘ সংগ্রামী জীবনের এক অনন্য দৃষ্টান্ত। তাঁর রাজনৈতিক জীবনের নানা অধ্যায় ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করছি।”
তিনি আরও বলেন, “জাতির ক্রান্তিলগ্নে আলেম-উলামা ও ইসলামী আন্দোলনের কর্মীদের দায়িত্ব হলো দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ থাকা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করা।”
সভাপতির বক্তব্যে জেলা সভাপতি জুবায়ের হোসেন বলেন, “একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর ইন্তেকালে দেশ একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে।”
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্রশিবির কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT