1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার চেয়ারম্যান মোশারফ হত্যা মামলা: ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, পোস্টারিং কালিগঞ্জে মহিলা মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে তোলপাড় পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত।

ভেড়ামারায় ‘ভেড়ামারা ম্যারাথন-২৬’: ক্রীড়ার ছোঁয়ায় মিলনমেলা, অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

ভেড়ামারায় ‘ভেড়ামারা ম্যারাথন-২৬’: ক্রীড়ার ছোঁয়ায় মিলনমেলা, অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: মোঃ শিমুল হোসেন
ফিটনেস ক্লাব জিমের আয়োজনে ভেড়ামারায় অনুষ্ঠিত হয়েছে ৭ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা ‘ভেড়ামারা ম্যারাথন-২৬’। শনিবার সকালে উৎসবমুখর ও মনোমুগ্ধকর পরিবেশে এ ম্যারাথনের উদ্বোধন ও দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয়।
‘Bheramara Marathon’26 Run Route’ শীর্ষক এই আয়োজনে জাতীয় ও স্থানীয় পর্যায়ের স্বনামধন্য ম্যারাথনবিদদের পাশাপাশি অংশগ্রহণ করেন সাধারণ ক্রীড়াপ্রেমীরাও। প্রতিযোগিতায় পুরুষদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নারী ম্যারাথনবিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
ম্যারাথনে ভেড়ামারা ও মিরপুর অঞ্চলের ধানের শীষের কান্ডারী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকদের সূত্রে জানা যায়, এ ম্যারাথনে মোট তিন শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করেন, যার মধ্যে প্রায় ২৫ জন নারী প্রতিযোগী ছিলেন। প্রতিযোগিতার পুরো রুটজুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা, শৃঙ্খলা ও নিরাপত্তার সুব্যবস্থা।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সুস্থ জীবনধারার প্রতি উদ্বুদ্ধ করতেই এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সার্বিকভাবে আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে ‘ভেড়ামারা ম্যারাথন-২৬’ সফলভাবে সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT