1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ তাপপ্রবাহে স্তব্ধ দক্ষিণ অঞ্চল: ডুমুরিয়ায় জনজীবন ও কৃষিতে বড় সংকট সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে লোহার গেট কেটে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট কালিগঞ্জে সু-সন্তান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

কালিগঞ্জে নলতায় দাড়ি পাল্লার পক্ষে ছাত্রশিবিরের নির্বাচনী মিছিল ও পথসভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

কালিগঞ্জে নলতায় দাড়ি পাল্লার পক্ষে ছাত্রশিবিরের নির্বাচনী মিছিল ও পথসভা

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দাড়িপাল্লার পক্ষে নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ উত্তর আদর্শ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় নলতা হাটখোলা মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নলতা রওজা মোড় ও বাজার এলাকা প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মোঃ নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আকবর হোসেন, কালিগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সদস্য মোঃ আশরাফ মোল্লা, কালিগঞ্জ উপজেলা যুব জামায়াতের ইউনিট সদস্য মোঃ রফিকুল ইসলাম রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন কালিগঞ্জ ছাত্রশিবির পূর্ব থানা সভাপতি শরিফুল ইসলাম, নলতা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী হাবিবুল্লাহ, কালিগঞ্জ ছাত্রশিবির উত্তর থানা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, উত্তর শাখার অফিস সম্পাদক নাঈম হোসেনসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT