1. admin@satkhira24tv.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর নড়াইলে চৈত্র সংক্রান্তিতে শিবের আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত বীরগঞ্জে ৩ টি রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করলেন_ এমপি মনজুরুল ইসলাম. পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মিলনমেলা: এমপি লবী কালিগঞ্জ উপজেলা জুড়ে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ পালিত কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ আমতলীতে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন নড়াইলের লোহাগড়ায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম তথ্য গোপন অনুদানের ৬০টি গরু গেল কোথায়

গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপিতে নতুন মেয়াদের কমিটি।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপিতে নতুন মেয়াদের কমিটি।

আব্দুল হামিদ সিলেট ব্যুরো চিফ:-

দক্ষিণ কোরিয়াভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ এর মৌলভীবাজার সিডিপি (Moulvibazar CDP) নতুন মেয়াদে ২০২৬ সালের জন্য ১১ সদস্যবিশিষ্ট কমিউনিটি ডেভ হয়েছে।
গত ১৯ জানুয়ারি কমলগঞ্জ উপজেলার আদমপুরে অবস্থিত গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি অফিসের হলরুমে এ কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির প্রকল্প পরিচালক এনড্রিকো মন্ডল।
উল্লেখ্য, গুড নেইবারস্ বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের শিশু ও নারী উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সভায় সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটির সদস্যদের নাম ও পদবী ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে
এ. কে. এম. আব্দুস সালাম কে সিডিসি চেয়ারম্যান (CDC Chairperson) হিসেবে নির্বাচিত করা হয়। তিনি এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও দাতা সদস্য এবং উসমান আলী দাখিল মাদ্রাসা, আদমপুরের সভাপতি।গুলনাহার বেগম ভাইস চেয়ারম্যান (Vice Chairperson) এবং এনড্রিকো মন্ডল সম্পাদক (Secretary) হিসেবে দায়িত্ব পান।যুগ্ম সম্পাদক নির্বাচিত হন সৈয়দ আনিসুজ্জামান, কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান কৃষ্ণ কুমার সিংহ।
এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হন—
মো. আব্দুল জলিল, সাংবাদিক মো. আব্দুস সালাম, প্রিয়াঙ্কা সিংহ, হালিমা আক্তার, লিপি বেগম ও ওয়ালিদা আক্তার জেবিন।
এরপর ২১ জানুয়ারি নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির উদ্যোগে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির সভা ও ২০২৬ সালের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত সদস্যদের ভূমিকা, দায়িত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নবগঠিত কমিটির মাধ্যমে মৌলভীবাজার সিডিপি এলাকায় শিশু ও নারী উন্নয়নসহ সার্বিক সামাজিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT