1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি। ‎​সোনাতলায় মেলার ডাক ঘিরে বিএনপির দু’গ্রুপে উত্তেজনা, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল

কালাইয়ে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

কালাইয়ে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা

মো:সুমন মন্ডল,কালাই (জয়পুরহাট) প্রতিনিধি—
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা এস এম রাশেদুল আলম সবুজের পক্ষে কালাইয়ে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ৩টায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালাই উপজেলা শাখার আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম রাশেদুল আলম সবুজ বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। রাষ্ট্রের প্রতিটি স্তরে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা জেঁকে বসেছে। তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতিতে বিশ্বাসী নয়; বরং ন্যায়, সততা ও ইসলামি মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠাই দলের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, সংসদে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব না গেলে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলে আশ্বাস দেন।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুল হাসান, সভাপতি, উলামা মাশায়েখ বিভাগ, জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা বলেন, দেশ ও জাতির সংকট উত্তরণে ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে জামায়াতে ইসলামী আদর্শিক রাজনীতির মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
সভায় সভাপতির বক্তব্যে মাওলানা মোঃ মুনসুর রহমান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালাই উপজেলা শাখা বলেন, কালাইয়ের মানুষ শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন চায়। তিনি এস এম রাশেদুল আলম সবুজকে একজন সৎ, আদর্শবান ও জনবান্ধব নেতা হিসেবে উল্লেখ করে তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জনসভা শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ ও ভোট কার্যক্রম জোরদার করার ঘোষণা দেন নেতাকর্মীরা।
আয়োজনে: বাংলাদেশ জামায়াতে ইসলামী, কালাই উপজেলা শাখা

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT