1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি দিনাজপুর বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন   প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা। কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু জিডি করা হারানো ২৩টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন——– পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, চলাচলের পথ উন্মুক্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবেই, সাজাপ্রাপ্ত ৪ জন কারাগারে। জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

জয়পুরহাট-২ আসনে বিএনপি প্রার্থীর বিজয়ে কালাই উপজেলা যুব অধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

জয়পুরহাট-২ আসনে বিএনপি প্রার্থীর বিজয়ে কালাই উপজেলা যুব অধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা
মো:সুমন মন্ডল,কালাই (জয়পুরহাট) প্রতিনিধি—
জয়পুরহাট-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী জনাব আব্দুল বারী বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছে কালাই উপজেলা যুব অধিকার পরিষদ।
শুক্রবার (১৩ফ্রেবুয়ারি২৬) এক সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আব্দুল বারীর হাতে ফুলের তোড়া তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি জয়পুরহাট-২ আসনের সার্বিক উন্নয়নে তার কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. অন্তাজ মন্ডল, সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মো. সুমন মন্ডল, অর্থ সম্পাদক মো. আল-আমিন মহন এবং প্রচার সম্পাদক মো. জালাল উদ্দিন ফকির।
সংগঠনের নেতারা বলেন, জনগণের বিপুল সমর্থনে নির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে এলাকায় গণতন্ত্র, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশাবাদী।
উল্লেখ্য, জয়পুরহাট জেলার কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসনে এবারের নির্বাচনে ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT