1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
জিডি করা হারানো ২৩টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন——– পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, চলাচলের পথ উন্মুক্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবেই, সাজাপ্রাপ্ত ৪ জন কারাগারে। জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত ও যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ কালিগঞ্জের ভাড়াশিমলায় জামায়াতের ঈদ পুনর্মিলনী ও ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন কালিগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বী নারী-পুরুষকে একসঙ্গে অবস্থানকালে আটক করে থানা পুলিশ

রাজশাহীতে কোচিং পরিচালকের বিরুদ্ধে একাদশ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, মামলা দায়ের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

রাজশাহীতে কোচিং পরিচালকের বিরুদ্ধে একাদশ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, মামলা দায়ের
মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী নগরীতে একাদশ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক কোচিং সেন্টার পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
ঘটনাটি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হরগ্রাম এলাকায়। অভিযুক্ত আহাদুজ্জামান নাজিম ওই এলাকার একটি কোচিং সেন্টারের পরিচালক। তিনি রাজশাহীর একটি ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিকেলে কোচিং সেন্টারে পাঠদান চলাকালে একাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। এ সময় ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা অভিযুক্তকে আটক করে মারধরের পর পুলিশের হাতে তুলে দেন।
ভুক্তভোগী ছাত্রীর পরিবারের দাবি, এর আগেও একই ধরনের অভিযোগ উঠেছিল ওই শিক্ষকের বিরুদ্ধে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বর মাসে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল।
এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরহাদ আলী বলেন, অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে থানায় আটক রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। তাদের মতে, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT