1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
উপজেলা প্রশাসনের নাকের ডগার উপর ডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত কালিগঞ্জে সাংবাদিক ফজলুল হকের বাড়িতে জলাবদ্ধতা: পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রেসক্লাবের নবনির্বাচিতদের ডুমুরিয়া প্রেসক্লাবের অভিনন্দন ডুমুরিয়ায় তলিয়ে যাচ্ছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষকরা খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী প্রতারক করিম আটক জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন

কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মো. মনজুরুল ইসলাম: সেবার মানে সন্তোষ প্রকাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মো. মনজুরুল ইসলাম: সেবার মানে সন্তোষ প্রকাশ
অরুন চন্দ্র কাহারোল দিনাজপুর প্রতিনিধি (দিনাজপুর) | ৩ মার্চ ২০২৬
দিনাজপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম মঙ্গলবার (৩ মার্চ) বিকেল সাড়ে তিনটায় কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। হাসপাতালের সার্বিক সেবার মান, চিকিৎসা কার্যক্রম ও ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা নবনির্বাচিত সংসদ সদস্য ও পদাধিকারবলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত এমপিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বহির্বিভাগের সার্বিক সেবা কার্যক্রম তুলে ধরেন। এর মধ্যে এনসিডি কর্নার, এএনসি-পিএনসি কর্নার, ডেন্টাল বিভাগ এবং রোগী কল্যাণ সমিতির কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। তিনি জানান, সাধারণ রোগীদের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে হাসপাতাল কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে।
পরবর্তীতে হাসপাতালের অফিসকক্ষে সম্প্রতি যোগদানকৃত ৪৮তম বিসিএসের চিকিৎসকবৃন্দ, ডেন্টাল সার্জন ও ইউনানী মেডিকেল অফিসারের সঙ্গে এমপির পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি নিষ্ঠা, মানবিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় এমপি অন্তঃবিভাগে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। রোগীদের খাবার সরবরাহ, ক্যান্টিন ব্যবস্থাপনা, নার্সিং সেবা ও ওয়ার্ডের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। তিনি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শন শেষে স্থানীয় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT