1. admin@satkhira24tv.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার চেয়ারম্যান মোশারফ হত্যা মামলা: ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, পোস্টারিং কালিগঞ্জে মহিলা মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে তোলপাড় পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত।

সাতক্ষীরার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত আশাশুনি থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল ওয়াদুদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সাতক্ষীরার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত আশাশুনি থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল ওয়াদুদ

সাতক্ষীরা প্রতিনিধি: আশাশুনি থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল ওয়াদুদ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
আশাশুনি থানায় কর্মরত অবস্থায় নীতি-নৈতিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন, অধিক সংখ্যক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার এবং নিয়মিত মামলা তদন্ত করে রহস্য উদঘাটনের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
এর আগে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি জাতিসংঘ শান্তি পদকেও ভূষিত হন। এছাড়া দেশের বিভিন্ন থানায় কর্মরত থাকাকালীন সময়েও একাধিকবার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেন তিনি।
উল্লেখ্য, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম আহমদ খানের দিকনির্দেশনায় ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল ওয়াদুদ ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে থানায় যোগদানের পর থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে তাকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে স্বীকৃতি দেওয়ায় সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT