1. admin@satkhira24tv.com : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন নড়াইলের লোহাগড়ায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম তথ্য গোপন অনুদানের ৬০টি গরু গেল কোথায় আদালতের স্থগিতাদেশ অমান্য: দুমকিতে শশুর-জামাতার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জে গাঁজা কুরিয়ারে পাচারের সময় ২২ কেজি গাঁজাসহ আটক ১ রাজশাহীতে দোকান বন্ধের গণ বিজ্ঞপ্তি সংবিধান সংস্কারের দাবিতে আশাশুনিতে জামায়াতের জনসংযোগ কর্মসূচি মাদার অব ডেমোক্রেসী সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক আছাফুর রহমান মিঠু ও সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম (রফিক) বাঁশখালীর গুনাগরীতে ইয়াবাসহ ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

কালিগঞ্জে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন: পাওনা ১৫ লাখ টাকা আদায় ও ষড়যন্ত্রের প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬

কালিগঞ্জে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন: পাওনা ১৫ লাখ টাকা আদায় ও ষড়যন্ত্রের প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো।

সাতক্ষীরার কালিগঞ্জে ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে পাওনা ১৫ লাখ টাকা আদায় এবং বিভিন্ন ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিকার চেয়ে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী শেখ আব্দুল বারী।
বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের দলিলউদ্দীন গাজীর ছেলে জাহাঙ্গীর কবির তার কাছ থেকে ডিড স্ট্যাম্পে শর্তসাপেক্ষে কমিশনভিত্তিক চুক্তির মাধ্যমে পোল্ট্রি ফিড ক্রয়-বিক্রয় করে আসছিলেন।তিনি বলেন, দীর্ঘদিন লেনদেনের একপর্যায়ে তার প্রতিষ্ঠানের ম্যানেজারের মাধ্যমে জাহাঙ্গীর কবিরের কাছে প্রায় ৪৬ লাখ টাকা বকেয়া হয়ে যায়। পরে ২০২১ সালের ১৪ অক্টোবর জাহাঙ্গীর কবির তার ব্যবসা সম্প্রসারণের কথা উল্লেখ করে লিখিতভাবে ৪০ লাখ টাকা ক্রেডিট সুবিধা পাওয়ার আবেদন করেন। সেই বিশ্বাসের ভিত্তিতে লেনদেন চলতে থাকলেও তিনি নিয়মিতভাবে পাওনা টাকা পরিশোধে গড়িমসি করতে থাকেন।শেখ আব্দুল বারী আরও বলেন, বিভিন্ন সময়ে পাওনা টাকা আদায়ের চেষ্টা চালিয়ে বর্তমানে প্রায় ১৫ লাখ টাকা বকেয়া রয়েছে। তার ম্যানেজার শওকাত ও বিশেষ সহকারী আকবর আলী টাকা চাইতে গেলে জাহাঙ্গীর কবির ও তার সহযোগীরা তাদের নানা ধরনের হুমকি-ধমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।এ ঘটনায় গত ১০ মার্চ জাহাঙ্গীর কবির ও তার সহযোগী রেজাউলের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও তিনি জানান।সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, পাওনা টাকা পরিশোধ না করে উল্টো তাকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন করা হয়েছে এবং তার সামাজিক সুনাম ক্ষুণ্ণ করতে অপপ্রচার চালানো হচ্ছে।লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে কালিগঞ্জ এলাকায় সুনামের সঙ্গে ফিস ফিড, পোল্ট্রি ফিডসহ বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছি। ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু সেটিকে পুঁজি করে কিছু অসাধু ব্যক্তি পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।এসময় তিনি সংবাদপত্রের মাধ্যমে তার পাওনা টাকা আদায় এবং চলমান ষড়যন্ত্রের প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।সংবাদ সম্মেলনে ব্যবসায়ী শেখ আব্দুল বারীর কয়েকজন সহকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT