1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ তাপপ্রবাহে স্তব্ধ দক্ষিণ অঞ্চল: ডুমুরিয়ায় জনজীবন ও কৃষিতে বড় সংকট সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে লোহার গেট কেটে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট কালিগঞ্জে সু-সন্তান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ব্যবসায়ী জাহাঙ্গীর কবির

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ব্যবসায়ী জাহাঙ্গীর কবির

শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো।

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পোল্ট্রি ফিড ব্যবসায়ী জাহাঙ্গীর কবীর সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেছেন। একটি সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য মুলক ও বিভ্রান্তিকর দাবি করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর কবির। তিনি কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা এবং মোঃ দলিল উদ্দিন গাজীর ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় ব্যবসায়ী শেখ আব্দুল বারী ভাইয়ের মালিকানাধীন “জিম পোল্ট্রি অ্যান্ড ফিস ফিড” প্রতিষ্ঠান থেকে পোল্ট্রি ফিড ক্রয়- বিক্রয়ের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। ব্যবসায়িক লেনদেনের এক পর্যায়ে আর্থিক সংকটের কারণে নির্ধারিত সময়ে কিছু টাকা পরিশোধ করতে বিলম্ব হওয়ায় উভয় পক্ষের মধ্যে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে অভিযোগের প্রেক্ষিতে গত শুক্রবার (১৩ মার্চ) কালিগঞ্জ থানায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে প্রাথমিকভাবে প্রায় পাঁচ লক্ষ টাকা পাওনার বিষয়টি সামনে আসে। তবে শান্তিপূর্ণ সমাধানের স্বার্থে উভয়ের সম্মতিতে পারস্পরিক ভাবে সমঝোতার ভিত্তিতে দুই লক্ষ ষাট হাজার টাকার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করার প্রস্তাব হয়। একপর্যায়ে শালিসি বৈঠকে থানা কর্তৃপক্ষ স্থায়ীভাবে সমাধানের লক্ষে দুইলক্ষ ষাট হাজার টাকা লেনদেনের মাধ্যমে সমাধান হয়ে যায়। জাহাঙ্গীর কবির অভিযোগ করেন, সম্প্রতি “বর্তমান সাতক্ষীরা” নামক একটি সাপ্তাহিক পত্রিকায় জিম পোল্ট্রি অ্যান্ড ফিস ফিডের মালিক সৎ ব্যবসায়ী শেখ আব্দুল বারীকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর। ওই সংবাদের বিষয়ে তিনি কিছুই জানেন না এবং তার কোনো বক্তব্যও সেখানে উপস্থাপন করা হয়নি। তিনি বলেন, “একটি মহল পরিকল্পিতভাবে সম্মানিত ব্যবসায়ী শেখ আব্দুল বারীর সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। আমি ওই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।” সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। তাই সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি। এসময়ে কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের পাশাপাশি শেখ আব্দুল বারী, ইউপি সদস্য জামাল ফারুক, শিক্ষক আকবর হোসেন, ব্যবসায়ী মাহবুর রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT