1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
জিডি করা হারানো ২৩টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন——– পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, চলাচলের পথ উন্মুক্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবেই, সাজাপ্রাপ্ত ৪ জন কারাগারে। জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত ও যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ কালিগঞ্জের ভাড়াশিমলায় জামায়াতের ঈদ পুনর্মিলনী ও ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন কালিগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বী নারী-পুরুষকে একসঙ্গে অবস্থানকালে আটক করে থানা পুলিশ

দুমকি উপজেলায়, নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী।।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

দুমকি উপজেলায়, নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী।।

জাকির হোসেন হাওলাদার।
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি।

 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলাও বাকেরগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া পান্ডব, পায়রা নদীর উপর বহুল প্রত্যাশিত নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২.৩০ মিনিটের সময় উপজেলার রাজাখালী বাজার এলাকায় এ ভিত্তি প্রস্তর ফলক উম্মোচন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, ১১১পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী এমপি, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান এমপি। দুপুর ২টায় নলুয়া – বাহেরচর ফেরী পার হয়ে মন্ত্রী পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় প্রবেশ করলে তাকে স্বাগত জানান পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ। সড়ক ও জনপথ পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জামিল আক্তার লিমন।২০২১ সালের ৮জুন তৎকালীন সরকার একনেক সভায় ১০২৩.৫০ কোটি টাকা ব্যায়ে বরিশাল (দিনেরারপুল) – লক্ষ্মীপাশা – দুমকি সড়ক এ পান্ডব- পায়রা নদীর উপর ১৩৮০ মিটার নলুয়া – বাহেরচর সেতু প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
সেতুর মুল অংশটি ৪২০ মিটার স্টিল টাইড আর্চ এবং ভায়াডাক্ট অংশের ৯৬০ মিটার প্রি-স্ট্রেসড আই গার্ডার। এছাড়া ৩.২৯ কিমি এপ্রোচ সড়ক, ৫.২০ কিমি সংযোগ সড়ক, ব্রীজ হেলথ মনিটরিং সিস্টেম, টোলপ্লাজা, ওয়ে ব্রীজ সহ নদীরতীর রক্ষাপ্রদ কাজ থাকছে এ প্রকল্পে। সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি নির্মান ঠিকাদারি প্রতিষ্ঠান হিসাবে নিশোগ পেয়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন।।#

জাকির হোসেন হাওলাদার।
দুমকী, পটুয়াখালী।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT