1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
জিডি করা হারানো ২৩টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন——– পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, চলাচলের পথ উন্মুক্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবেই, সাজাপ্রাপ্ত ৪ জন কারাগারে। জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত ও যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ কালিগঞ্জের ভাড়াশিমলায় জামায়াতের ঈদ পুনর্মিলনী ও ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন কালিগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বী নারী-পুরুষকে একসঙ্গে অবস্থানকালে আটক করে থানা পুলিশ

কালিগঞ্জে স্বাধীনতা দিবস ও ঈদ আনন্দ মেলা: গ্রামীণ ঐতিহ্যের বর্ণিল মিলনমেলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

কালিগঞ্জে স্বাধীনতা দিবস ও ঈদ আনন্দ মেলা: গ্রামীণ ঐতিহ্যের বর্ণিল মিলনমেলা

শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো।

মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ আনন্দকে কেন্দ্র করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গোল ক্লাব মাঠে দিনব্যাপী এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই মাঠজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। ‘নব দিগন্ত যুব সংঘ (গোল ক্লাব)’–এর উদ্যোগে আয়োজিত এ মেলায় লাঠিখেলা, হাঁস ধরা, মোরগ লড়াইসহ বিভিন্ন গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি কবিতা আবৃত্তি ও গজল পরিবেশনা দর্শনার্থীদের মাঝে ভিন্নমাত্রা যোগ করে।অনুষ্ঠানের প্রধান সহযোগী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সিরাজিয়া পারভেজ টুটুল বলেন, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে নতুন প্রজন্ম নিজেদের শেকড়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়।দিনব্যাপী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আব্দুস সালাম, ইউপি সদস্যা লাইলী পারভীন, বিশিষ্ট ব্যবসায়ী আজিবর সরদার ও মোস্তাফিজুর খন্দকার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা এবং পল্লীকবি শেখ মোঃ আনছার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।মাঠের চারপাশে বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো দর্শনার্থীর ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে প্রাঙ্গণ। নারী-পুরুষসহ সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ এবং সামাজিক সম্প্রীতি জোরদারে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। দিনশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT