1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
জিডি করা হারানো ২৩টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন——– পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, চলাচলের পথ উন্মুক্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবেই, সাজাপ্রাপ্ত ৪ জন কারাগারে। জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত ও যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ কালিগঞ্জের ভাড়াশিমলায় জামায়াতের ঈদ পুনর্মিলনী ও ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন কালিগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বী নারী-পুরুষকে একসঙ্গে অবস্থানকালে আটক করে থানা পুলিশ

মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করলেন জামায়াতে ইসলামীর এম পি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির নাম ঘোষণা না করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এক পর্যায়ে অনুষ্ঠান বর্জন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে ডোমার হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের এ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। তবে অভিযোগ উঠেছে, অনুষ্ঠানের সঞ্চালক—যিনি স্থানীয় বিএনপির নেতা—উদ্দেশ্যমূলকভাবে তার নাম ঘোষণা করেননি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মাওলানা আব্দুস সাত্তার অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এ সময় বিএনপির একাংশ তাকে লক্ষ্য করে ‘রাজাকার’ ও ‘স্বাধীনতাবিরোধী’ স্লোগান দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা দেখা দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।
অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক মাসুদ বিন আমিন সুমন বলেন, “উপজেলা প্রশাসনের দেওয়া স্ক্রিপ্টে প্রধান অতিথির নাম আলাদাভাবে উল্লেখ ছিল না, তাই ঘোষণা করা হয়নি।”
এ বিষয়ে ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী জানান, “উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।”
ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT