1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ তাপপ্রবাহে স্তব্ধ দক্ষিণ অঞ্চল: ডুমুরিয়ায় জনজীবন ও কৃষিতে বড় সংকট সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে লোহার গেট কেটে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট কালিগঞ্জে সু-সন্তান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানায় না বিএনপি” — সিরাজগঞ্জে মহিলা সমাবেশে শামা ওবায়েদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানায় না বিএনপি” — সিরাজগঞ্জে মহিলা সমাবেশে শামা ওবায়েদ

সিরাজগঞ্জের বেলকুচিতে মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপি কখনো ধর্মকে বেচাকেনা বা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি। জন্মলগ্ন থেকেই দলটি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং লোক দেখানো রাজনীতিতে বিশ্বাস করে না।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, “নারীরা সমাজের অগ্রগতির অন্যতম প্রধান শক্তি। তাদের সঠিক অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপি সবসময়ই কাজ করে যাচ্ছে। নারীদের সম্মান, শ্রদ্ধা ও মর্যাদা দেওয়া—এটাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার।”

সমাবেশের প্রধান বক্তা ও বিএনপি নেতা আমিরুল ইসলাম খান আলীম বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে। নারীদের ক্ষমতায়ন, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতেই দলের ধারাবাহিক ভূমিকা অব্যাহত রয়েছে।

সমাবেশে উপজেলা ও পৌর মহিলা দলের নেত্রীসহ স্থানীয় শতাধিক নারী অংশ নেন। বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার, নারীর অধিকার সংরক্ষণ ও দেশের সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT