1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ৯নং গন্ডামারা ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও পরীক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান ‎ চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি। ‎​সোনাতলায় মেলার ডাক ঘিরে বিএনপির দু’গ্রুপে উত্তেজনা, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ,

কালিগঞ্জের রতনপুরে জমি বিরোধের জেরে নৃশংস হামলা, ফজলু সরদার রক্তাক্ত জখম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

কালিগঞ্জের রতনপুরে জমি বিরোধের জেরে নৃশংস হামলা, ফজলু সরদার রক্তাক্ত জখম

শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে।এতে গুরুতর আহত হয়েছেন সুবর্ণগাছি গ্রামের মোঃ ফজলু সরদার। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধের জেরে গতকাল (২৬ মার্চ ২০২৬) তারিখে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ফজলু সরদার বাজারে যাওয়ার পথে উপজেলার রতনপুর কাটুনিয়া গ্রামের কদমতলা বাজার এলাকায় পৌঁছালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার পথরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র, লোহার রড, পাইপ ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারপিট করে তাকে গুরুতর জখম করে।এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন- ইনছার গাজীর পুত্র মোঃ আব্দুল্লাহ,মজিদ-এর পুত্র মহিবুল্লাহ ,আরশাদ সরদারের পুত্র রেজাউল সরদার, আনছার সরদারের পুত্র জাকির হোসেন, ইনছার গাজীর পুত্র আব্দুল কাদের, রশিদ গাজীর পুত্র জালাল, ইনছার গাজীর পুত্র আয়ুব হোসেন, খয়রাত সরদারের পুত্র জামির সরদার, জামির সরদারের পুত্র আরিফুল ইসলাম,আমিনুর গাজীর পুত্র ইয়াসিন আরাফাত খোকন, কাদের গাজীর পুত্র আলামিন, খয়রাত সরদারের পুত্র আমের আলী সরদার, আরশাদ সরদারের পুত্র আবু তালেব, লাভলু মোড়লের পুত্র আলামিন হোসেন এবং মৃত বেলায়েত মোড়লের পুত্র লাভলু মোড়ল। অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় অভিযুক্তরা ফজলু সরদারের কাছে থাকা নগদ ২ হাজার ৩৬ টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।এ সময় হামলাকারীরা পুনরায় হামলা, প্রাণনাশ এবং জমি দখলের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল হোসেন বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT